ব্যবহারকারীদের বয়স যাচাই করতে শিগগিরই মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করবে গুগল। কোম্পানিটি যুক্তরাষ্ট্রে একটি মেশিন লার্নিং মডেল পরীক্ষা করছে। এটি ব্যবহারকারীর বয়স ১৮-এর কম কিনা তা শনাক্ত করতে সাহায্য করবে। ইউটিউবের সিইও নীল মোহন সম্প্রতি প্রকাশিত এক বার্ষিক চিঠিতে প্রথম এ বিষয়ে জানান। নতুন বয়স যাচাইয়ের মডেলটি ব্যবহারকারী সম্পর্কে বিদ্যমান তথ্য বিশ্লেষণ করবে, যেমন তারা কোন ওয়েবসাইট ভিজিট করে, ইউটিউবে কী ধরনের ভিডিও দেখে এবং তাদের অ্যাকাউন্ট কত দিনের পুরনো। এছাড়া বয়স নিশ্চিত করতে সেলফি, ক্রেডিট কার্ড বা সরকারি আইডির মাধ্যমে ভেরিফিকেশনের বিকল্প থাকবে। খবর দ্য ভার্জ