ওপেনএআই ফ্রি ব্যবহারকারীদের তৈরি ছবিতে ওয়াটারমার্ক যোগ করার একটি ফিচার পরীক্ষা করছে বলে জানা গেছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি চ্যাটজিপিটি ফোরও মডেলের মাধ্যমে উন্নত ইমেজ জেনারেশন সুবিধা ফ্রি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করেছে। আগে ফিচারটি কেবল পেইড ব্যবহারকারীদের জন্য ছিল। এআই গবেষক টিবট ব্লাহো গত সপ্তাহে জানিয়েছেন, তিনি চ্যাটজিপিটির অ্যান্ড্রয়েড বেটা ভার্সনে ‘ইমেজ-জেন-ওয়াটারমার্ক-ফর-ফ্রি’ নামে একটি কোডের উল্লেখ পেয়েছেন। তার মতে, ভবিষ্যতে ফ্রি ব্যবহারকারীদের ছবিতে একটি দৃশ্যমান চিহ্ন বা ওয়াটারমার্ক থাকতে পারে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস