গত বছরের শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাদেশের ব্যবসাপ্রতিষ্ঠানে সাত লাখের বেশি ওয়েব থ্রেটস শনাক্ত ও ব্লক করেছে ক্যাসপারস্কি সিকিউরিটি সলিউশন। কোম্পানির তথ্যানুযায়ী, ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে থ্রেটস শনাক্তের পরিমাণ ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

গত বছর দেশের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে দৈনিক গড়ে দুই হাজারের বেশি অনলাইন হামলা চালিয়েছে সাইবার অপরাধীরা। ওয়েব-বেস থ্রেটস বা অনলাইন থ্রেটস এক প্রকার সাইবার নিরাপত্তা ঝুঁকি, ফলে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হতে পারে। 

ক্যাসপারস্কির দক্ষিণ-পূর্ব এশিয়া, বাংলাদেশ ও শ্রীলংকার জেনারেল ম্যানেজার ইয়েও সিয়াং টিয়ং বলেন, ‘‌ইকোনমিক এক্সপার্টরা এ বছর বাংলাদেশে ইতিবাচক অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছেন। একই সঙ্গে দেশের ডিজিটাল ইকোনমির ক্রমাগত প্রবৃদ্ধি ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য অনেক সুযোগ সৃষ্টি করেছে।’ বিজ্ঞপ্তি