চীনের শাওমি কোম্পানির মার্কেটিং বিভাগের জেষ্ঠ্য কর্মকর্তা থমাস ওয়াংকে বরখাস্ত করা হয়েছে। কোম্পানির অভ্যন্তরীণ তদন্তে দেখা গেছে, তিনি ব্যক্তিগত সুবিধার জন্য সংবেদনশীল ব্যবসায়িক তথ্য বাইরের পক্ষের সঙ্গে শেয়ার করেছিলেন। খবর সিএনসি
শাওমি জানিয়েছে, ডেটা হ্যান্ডলিং ও পেশাদার আচরণে অনিয়ম পাওয়ার পর দ্রুত এই সিদ্ধান্ত নেয়া হয়। থমাস ওয়াং ২০১৬ সালে শাওমিতে যোগ দেন এবং রেডমি ব্র্যান্ডসহ বিভিন্ন সিনিয়র পদে কাজ করেছেন। তিনি চীনা সোশ্যাল মিডিয়ায়ও অনেক জনপ্রিয় ছিলেন। তবে শাওমি তদন্তের বিষয়ে আর বিস্তারিত জানায়নি।










