মাইক্রোসফটের ক্লাউড কম্পিউটিং প্লাটফর্ম অ্যাজুরের কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরেছে। গতকাল পরিষেবাটিতে বড় ধরনের ত্রুটি দেখা দিলে ওইদিনই তা সমাধান করা হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। তবে প্রায় আট ঘণ্টা স্থায়ী এ বিভ্রাটে বিশ্বজুড়ে নানা শিল্পখাতে সেবা ব্যাহত হয়েছে।
সফটওয়্যার জায়ান্টটি জানায়, অ্যাজুরের কমিউনিকেশন ও মিডিয়া সার্ভিসসহ কয়েকটি মূল পরিষেবা এ ঘটনায় প্রভাবিত হয়েছে। ফলে আলাস্কা এয়ারলাইনস, লন্ডনের হিথ্রো বিমানবন্দর ও ভোডাফোনের মতো প্রতিষ্ঠানগুলোও বিপাকে পড়ে।
উল্লেখ্য, এ ঘটনার এক সপ্তাহ আগে অ্যামাজনের এডব্লিউএসে অনুরূপ ত্রুটি বিশ্বব্যাপী অনলাইন-নির্ভর পরিষেবায় অচলাবস্থা সৃষ্টি করেছিল। খবর রয়টার্স










