পর্তুগালের টেলিযোগাযোগ পরিষেবা কোম্পানি এমইওকে ফাইভজি রেডিও যন্ত্রাংশ সরবরাহ করবে নকিয়া। শিগগিরই এ-সংক্রান্ত একটি চুক্তি পেতে যাচ্ছে কোম্পানিটি। নকিয়ার অভ্যন্তরীণ ব্লগপোস্ট ও অবগত দুটি সূত্রে এ তথ্য জানা গেছে। এমইওকে টুজি, থ্রিজি ও ফোরজি রেডিও অ্যাকসেস নেটওয়ার্ক যন্ত্রাংশ সরবরাহ করেছে চীনের হুয়াওয়ে। এবারই ফাইভজি যন্ত্রাংশ সরবরাহের চুক্তি পেতে যাচ্ছে ফিনল্যান্ডের বহুজাতিক প্রযুক্তি কোম্পানি নকিয়া। চুক্তির বিষয়ে দুই কোম্পানি একমত হলেও এখনো চূড়ান্ত স্বাক্ষর হয়নি। রয়টার্স
পর্তুগালের এমইওকে রেডিও যন্ত্রাংশ সরবরাহ করবে নকিয়া
পর্তুগালের টেলিযোগাযোগ পরিষেবা কোম্পানি এমইওকে ফাইভজি রেডিও যন্ত্রাংশ সরবরাহ করবে নকিয়া।










