ডেস্কটপে অ্যান্ড্রয়েড আনতে চলেছে গুগল। বর্তমানে স্মার্টফোন, ট্যাবলেট, ঘড়ি, টিভি, গাড়ি ও এক্সআর হেডসেটে অ্যান্ড্রয়েড ব্যবহৃত হলেও প্রচলিত পিসিতে এর উপস্থিতি নেই। ক্রোমওএসের মাধ্যমে পিসি বাজারে আছে গুগল, তবে উইন্ডোজ ও ম্যাকওএসের তুলনায় এর ব্যবহার অনেক কম। তাই ক্রোমওএস ও অ্যান্ড্রয়েড একত্রিত করে নতুন ডেস্কটপ প্লাটফর্ম ‘অ্যালুমিনিয়াম ওএস’ তৈরি করছে গুগল। কোম্পানিটি এজন্য কোয়ালকমের সঙ্গে কাজ করছে বলে বেশকিছু আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে। খবর দি অ্যান্ড্রয়েড অথরিটি
গুগলের নতুন ‘অ্যালুমিনিয়াম ওএস’: অ্যান্ড্রয়েড আসছে ডেস্কটপে
ডেস্কটপে অ্যান্ড্রয়েড আনতে চলেছে গুগল। বর্তমানে স্মার্টফোন, ট্যাবলেট, ঘড়ি, টিভি, গাড়ি ও এক্সআর হেডসেটে অ্যান্ড্রয়েড ব্যবহৃত হলেও প্রচলিত পিসিতে এর উপস্থিতি নেই।










