নতুন গেম মনস্টার হান্টার ওয়াইল্ডস বিভিন্ন প্লাটফর্মে এক কোটি কপি বিক্রি করেছে গেমিং প্রতিষ্ঠান ক্যাপকম। ২৮ ফেব্রুয়ারি গেমটি লঞ্চ হওয়ার পর মাত্র এক মাসের মধ্যে এ বিক্রির মাইলফলক অর্জন করেছে। এ সাফল্য ক্যাপকমের জন্য বিশাল অর্জন, কারণ গেমটি কোম্পানির ইতিহাসে প্রথম মাসের বিক্রির নতুন রেকর্ডও তৈরি করেছে। গেমটির বিক্রির গতিবিধি প্রত্যাশা ছাড়িয়ে গেছে। এ সাফল্য প্রমাণ করে যে মনস্টার হান্টার ওয়াইল্ডস কেবল গেমারদের মধ্যে জনপ্রিয় নয়, বরং এটি একটি বৃহৎ ও দ্রুত বেড়ে ওঠা গেম ফ্র্যাঞ্চাইজির অংশ হিসেবে ক্যাপকমের ইতিহাসে একটি নতুন মাইলফলক। খবর ও ছবি-গ্যাজেট থ্রিসিক্সটি
মনস্টার হান্টার ওয়াইল্ডস নিয়ে ক্যাপকমের সাফল্য
নতুন গেম মনস্টার হান্টার ওয়াইল্ডস বিভিন্ন প্লাটফর্মে এক কোটি কপি বিক্রি করেছে গেমিং প্রতিষ্ঠান ক্যাপকম।










