সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ইনস্টাগ্রাম সম্প্রতি একটি নতুন ফিচার নিয়ে এসেছে। এর মাধ্যমে ব্যবহারকারী সরাসরি নিজের প্রোফাইলে তার পছন্দের গান শেয়ার করতে পারবেন। ফিচারটি ২০০০ সালের জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কিং সাইট মাইস্পেসের সঙ্গে তুলনা করছেন অনেকেই। ইনস্টাগ্রাম প্রোফাইলে এরই মধ্যে ব্যবহারকারী তার নিজের নাম, সর্বনাম, বায়ো, লিংক এমনকি ব্যানার যুক্ত করতে পারছেন। এখন থেকে প্রিয় গানটিও প্রোফাইলে রাখতে পারবেন। অ্যাপটির প্রোফাইল থেকে ‘এডিট প্রোফাইলে’ গিয়ে গান যুক্ত করার প্রক্রিয়াটি সম্পন্ন করা যাবে। খবর অ্যান্ড্রয়েড পুলিশ।
পছন্দের গানটি শেয়ার করা যাবে ইনস্টাগ্রাম প্রোফাইলে
সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ইনস্টাগ্রাম সম্প্রতি একটি নতুন ফিচার নিয়ে এসেছে। এর মাধ্যমে ব্যবহারকারী সরাসরি নিজের প্রোফাইলে তার পছন্দের গান শেয়ার করতে পারবেন।










