অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন ‘নাইট মোড’ ফিচার আনছে মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। কম আলোয় আরো উন্নত মানের ছবি তুলতে ফিচারটি যুক্ত করা হচ্ছে অ্যাপটির ক্যামেরা ইন্টারফেসে। অনলাইন প্লাটফর্ম ওয়াবেটাইনফো জানায়, অ্যান্ড্রয়েডের বেটা সংস্করণে ফিচারটি প্রথম দেখা গেছে। ক্যামেরার ওপরের ডান পাশে ফ্ল্যাশের পাশেই থাকছে একটি চাঁদের আইকন। এটি ট্যাপ করে চালু করা যাবে নাইট মোড। ফিচারটি এখনো পরীক্ষাধীন, তবে কয়েক সপ্তাহের মধ্যে অ্যাপের আসন্ন সংস্করণে এটি আরো ব্যবহারকারীর কাছে পৌঁছতে পারে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি
অ্যান্ড্রয়েডের হোয়াটসঅ্যাপ ক্যামেরায় আসছে ‘নাইট মোড’
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন ‘নাইট মোড’ ফিচার আনছে মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ।










