কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) মিউজিক টুল তৈরি করছে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই। এআই মিউজিক জেনারেটর টুলটি টেক্সট ও অডিও প্রম্পট থেকে সংগীত তৈরি করতে সক্ষম হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দি ইনফরমেশন। তবে এটি কবে চালু হবে, তা এখনো স্পষ্ট জানায়নি ওপেনএআই। টুলটি আলাদা অ্যাপ হিসেবে আসবে, নাকি চ্যাটজিপিটি বা ওপেনএআইয়ের ভিডিও জেনারেটর ‘সোরা’র সঙ্গে একীভূত হবে, সেটিও নিশ্চিত নয়। কোম্পানি-সংশ্লিষ্ট সূত্র জানায়, এআইকে প্রশিক্ষণের জন্য কিছু স্কুল শিক্ষার্থীর সঙ্গে কাজ করছে ওপেনএআই। খবর টেকক্রাঞ্চ
টেক্সট ও অডিও থেকে মিউজিক তৈরি করবে ওপেনএআইয়ের নতুন টুল
কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) মিউজিক টুল তৈরি করছে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই।










