ইন্টারনেট সংযোগ ছাড়াই ফাইল শেয়ার করা যাবে এমন একটি ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। ফিচারটি অ্যাপলের এয়ারড্রপ ও গুগলের নেয়ারবাই শেয়ার পরিষেবার মতো কাজ করবে, যেখানে মোবাইট ডাটা বা ইন্টারনেট ছাড়াই এক ডিভাইস থেকে নথি, ভিডিও, ফটো এবং অন্যান্য ফাইল পাঠানো যাবে অন্য ডিভাইসে। হোয়াটসঅ্যাপ সম্প্রতি অ্যাপটির ইউজার এক্সপেরিয়েন্স উন্নত করতে নতুন নতুন ফিচার নিয়ে কাজ করছে। খবর ইন্ডিয়া টুডে