আমার প্রেমিকার চামড়ার নিচে র্যাবোর রক্ত

 

তবু... তবু... তবুও.... কিংবা,

 

সে কাঁদে বব ডিলানের রাগে, ইন্ডিয়ান ক্লাসিকালে

বাউলের অন্তরে তার ঠাই; আমিও রাস্তাফারাই

— কাছে কাছেই... কেবলই সরে সরে দাঁড়াই

 

অথচ, তবু... তবু... তবুও.... কিংবা—

 

জীবনানন্দের অব্যয়সূচকসহ

বিনয়ের প্রতিবেদনময় বাংলা কবিতার দ্বিধা ও জড়তাসমেত;

— আমি এখনও ভালোবাসি