[উনিশ শতকের শুরুর দিক থেকেই রাজশাহী, পাবনা অঞ্চলে ডাকাতির প্রবণতা ছিল লক্ষণীয়। ঔপনিবেশিক শাসনের পরিপ্রেক্ষিতে এ প্রবণতা দেখা দিয়েছিল কিনা তা গবেষণার দাবি রাখে। চলন বিলের দুর্গম ভূপ্রকৃতি ছিল ডাকাত দলগুলোর আশ্রয়। ১৮২৮ সালে পাবনাকে জেলা ঘোষণা করে ব্রিটিশ প্রশাসন। এর পেছনে অন্যতম কারণ ছিল ডাকাতি নিয়ন্ত্রণ। রাধারমণ সাহার পাবনা জেলার ইতিহাস গ্রন্থ থেকে সে সময়ের পরিস্থিতির বিবরণী অংশটি এখানে সংকলিত হল]
কোম্পানি দেশ মধ্যে স্থানে স্থানে থানা ও পুলিশের বন্দোবস্ত করিয়া দেশের শাসন ও বিচার সর্ববিধ রাজকার্য গ্রহণ করিলেন, কিন্তু তখন পর্যন্ত দেশের চতুর্দিকে চুরি ডাকাইতি চলিতে লাগিল। পাবনার পশ্চিমোত্তরে চলন বিল মধ্যে দস্যু দলের প্রধান আড্ডা ছিল। তাহাদের উৎপাতে লোকে পুলিশের দারোগা ও জমিদারগণের নায়ের গোমস্তাগণের আশ্রয় লইতে লাগিল। চোর ডাকাইতগণ অর্থ দ্বারা তাহাদিগকেও বশীভূত করিয়া দেশের মধ্যে অব্যাহতরূপে তাহাদের কার্য চালাইতে লাগিল। তদুপরি দেশের ক্ষুদ্র ক্ষুদ্র তালুকদারগণ অনেকে তাহাদের সহিত যোগে, কেহ কেহ অপহূত দ্রব্যাদি গোপনে রাখিয়া ‘থানীদার’ (থালীদার বা থালাং) বলিয়া পরিচিত হইলেন। ‘এই প্রকারে সলপ ও রাজশাহী প্রদেশের অন্যান্য গ্রামের অনেক ব্যক্তি চোর ডাকাইতের অর্থ দ্বারা বহুতর ধন সঞ্চয় করিল।’ [রাজশাহী প্রদেশের বর্তমান কোন কোন ধনী সম্ভ্রান্তবংশের ধন সম্পত্তির মূল অনুসন্ধান করিলে ইহা অনুমিত হইবে যে, দস্যুবৃত্তিই তাহাদের সম্পত্তির মূল কারণ। [রাজশাহীর সংক্ষিপ্ত ইতিহাস। ১৮৮ পৃষ্ঠা।]
নাটোরে রাজশাহীর সদর জেলা কোর্ট স্থাপিত হইলে, এই জেলার বর্তমান তাঁতিবদের ব্রাহ্মণ জমিদার বংশের প্রতিষ্ঠাতা উপেন্দ্রনারায়ণ চৌধুরী মহাশয় এবং দুলাই মুসলমান জমিদার বংশের আদিপুরুষ রহিমুদ্দিন মুন্সি সাহেব যথাক্রমে নাটোর কোর্টের সেরেস্তাদার ও পেশকার নিযুক্ত হন। তৎকালে জেলার ম্যাজিস্ট্রেটগণ একে বিদেশীয়, তাহাতে আবার গুরুতর কার্যভার নিবন্ধন সমস্ত কার্যে স্বচক্ষে দেখিতে পারিতেন না, তন্নিমিত্ত তাহাকে আমলাদিগের উপর অধিক পরিমাণে নির্ভর করিতে হইত। এইরূপে দেশের বিচারক আমলাদিগের ক্রীড়াপুত্তলী, পুলিশ ও জমিদারের নায়েব গোমস্তাগণ চোর ডাকাইতের অর্থে পুষ্ট সুতরাং লোকে ‘পুলিশের অত্যাচার সহ্য অপেক্ষা চোর ডাকাইতের অত্যাচার সহ্য করা সঙ্গত মনে করিত।’ তৎকালে রাজশাহী প্রদেশের পাবনা, বগুড়া আদি অঞ্চলের অবস্থা কিরূপ ছিল, তাহা সার্কিট কোর্টের তৃতীয় জজ মি. স্ট্রেচি সাহেবের নিম্নোদ্ধৃত পত্রাংশে সুন্দররূপে বিবৃত হইয়াছে। যথা—
To
W. B. Bayley Esqr.
Registrar ot the Nizamat Adawlat,
Murshidabad,
(Rajshahi Division)
That dacoity is very prevalent in Rajshahi has been stated, that if its vast extent were known, if the scenes of horrors, the murders, the burnings, the excessive cruelties, which are canstantly perpetrated here, were properly represented to government, I am confident that same measures would be adopted to remedy the evil. * * It can not be denied that, in point of fact, there is no protection for person and property and the present wretched, mechanical insufficient system, of police is are mere mockery.
Para 12 * * * On my way through the northern part of this Zilla, I had conversation with a zaminder and a police daroga, who have distinguished themselves by their exertion to apprehend dacoits. They say that it was impossible to get any information about the great dacoits, but the houses of all principal inhabitants were open to them; yet no body dared mention their names for fear of being murdered. They attributed the success of the dacoits to the same cause that every body else does, viz the protection given by the zaminders and police officers and other people of power and influence in the country, Every thing I hear and see, and read on the subject, serves to convince me of the truth of this statement.
Para. 13. The principal persons who have lands and farms in the northern part of this district where there are most dacoits are the Fouzdari Seristhadar. Unoopendra Narain and Peskar, Raheemoodeen, Kishen Sindel, a Dewani Mohrir, and Domeengeer goseyn and Anup Munshee who hold no office under government.
Para 14. There is evidently a connection of interest between Domeengeer gosevn and two Fouzdary officers who farm lands together and mutually support each other. Most of the police dorogas seem to be under the influence of Raheemoodeen. Anoop Munshee and Domeengeer accuse each other of harbouring dacoits and there is every reason to believe, they are both guilty, for a great many notorious dacoits and harbourers of dacoits live in their estates, as well as in Raheemoodeen’s and Unoopendranarain’s and Sindel’s, although it is not easy to apprehend, or to convict them.
Para-15. The magistrate here has so much to do that a great deal of important business is necessarily left to the principle amlas i.e. to the Seristadar and Raheemoodeen.
Para-21. The Fouzdari Seristadar with his 60 rupees a month and the Peskar with 40 rupees have contrived to possess themselves of great property in this district. For their official situation they have acquired a degree of power and influence which they turn to the worse purpose. I am persuaded that they derive a revenue from the dacoits and give them protection and they suppress complaints, which are brought against themselves and their dependents.
Para-22 * * It is plain that, as long as they retain their power and influence, dacoity will increase and it is entirely difficult for any man to obtain justice here, if they are disposed to prevent it.
১৮১০ অব্দে তৎকালীন গবর্নর জেনারেল লর্ড মিন্টো সাহেবের মিনিটেও এ দেশের চোর ডাকাইতের অত্যাচারের উল্লেখ আছে। তখন হইতে ১৮২৮ অব্দ পর্যন্ত পাবনা জেলার পশ্চিমোত্তর প্রদেশের দস্যুতস্করের উপদ্রব সম্বন্ধে বর্ণিত আছে— Dacoity had been prevalent in the neighbourhood of Challan Bill, where the exploits of three Bandit chiefs, Sama, Rama and Beni Roy, are still remembered; Hamilton’s East India gazetter 1828, informs us: “In the vicinity of Hunial (Handial) the face of the country is exceedingly wild and woody and otherwise fitted for the harbour of dacoits. For the protection of the jeels or shallow fakes, a swift boat of 16 ours is retained commanded by a jamadar who is specially recommended to superinted Challan jeet, the largest expause of water of this description in Bengal [ B, D. G. Pabna 1923. P. 21] তাৎপর্য এই যে, শ্যামা রানা ও বেণী রায়ের স্মৃতিবাহী চলনবিলে ডাকাইতি বিদ্যমান ছিল। ১৮২৮ সালের হামিলটন সাহেবের ইন্ডিয়া গেজেটিয়ারে জানা যায় হান্ডিয়ালের পার্শ্ববর্তী অঞ্চলের বনজঙ্গলে ডাকাইতগণ লুকায়িত থাকিত। বিলের এতাদৃশ স্থানের রক্ষাকল্পে ১৬ পাড়ের একখানি দ্রুতগামী নৌকাসহ জনৈক জমাদার নিযুক্ত ছিল।
পশ্চিমাঞ্চলের ন্যায় এ জেলার পূর্বদিকেও তৎকালে গামছা-মোড়ার উপদ্রব ছিল। ১৮২৮ অব্দে লর্ড বেন্টিঙ্কের শাসন সময়ে ঠগি বিভাগ নিযুক্ত হয়, ঠগগণ প্রাতৃভাব বিশিষ্ট নর-হত্যাকারী ও লুণ্ঠন ব্যবসায়ী এক প্রকার স্থল ও জলদস্যু বিশেষ। ইহারা কেহ ব্যবসায়ী, কেহ তীর্থযাত্রীর ছদ্মবেশে দেশের নিরীহ লোকের উপর অত্যাচার করিত। এই জেলার পূর্বাংশে যমুনা প্রভৃতি নদীতীরস্থ নাজিরগঞ্জ, বরখাপুর আদি গ্রামের ইতর ভদ্র অনেকেই তৎকালে এই গামছা মোড়া বা ঠগিদলে যোগদান করিয়া দস্যুবৃত্তি করিত। কাশীনাথপুরের নিকটবর্তী শিবপুরের মৈত্র বংশের অনেকে এই দলের নায়ক ছিলেন এবং অনেকে ধৃত হইয়া কারাদণ্ডভোগ করিয়াছিলেন। ইহাদের কার্যাবলী সম্বন্ধে এখনও এদেশে অনেক ছড়া শুনিতে পাওয়া যায়।
লোকের সুখ শান্তি
অধুনা নানা কারণে আর্থিক অশান্তি বর্তমান থাকিলেও সর্বত্র নিঃশঙ্কচিত্তে বসবাসের ও নিরাপদে পথেঘাটে যাতায়াতের অনেক সুবিধা ঘটিয়াছে। পূর্বের ন্যায় দেশব্যাপী অরাজকতা অনেক হ্রাস হইয়াছে। পাবনা জেলার চলনবিল মধ্যে পূর্বে শ্যামরামা নামক দুইজন প্রসিদ্ধ জলদস্যুর বিশেষ উপদ্রব ছিল; তাহারা পাবনা, বগুড়া ও রাজশাহী জেলার সীমা মধ্যে ডাকাইতি করিত। রায়গঞ্জ থানার পিল্লা নামক স্থানে তাহাদের যে আশ্রয়স্থল ছিল, তাহা অদ্যাপি শ্যামারামার ভিটা বলিয়া খ্যাত। দুর্গাচন্দ্র সান্যাল মহাশয় তত্কৃত ‘সামাজিক ইতিহাসে’ ৭০/৭১ পৃষ্ঠায় শ্যামারামাকে বারেন্দ্র কায়স্থ এবং “তাহাদের বংশীয়রা এখনও অষ্টমনীষা গ্রামে বাস করিতেছে” এমত নির্দেশ করিয়াছেন। চলন বিলের মধ্যে পণ্ডিতা ডাকাইত বা পণ্ডিত সা নামে ও জনৈক ব্যক্তি অনুপনারায়ণ মুনসির সহায়তায় পাবনা ও বগুড়া জেলা মধ্যে জলপথে ও স্থলপথে ডাকাইতি করিয়া লোকের উপর নানা অত্যাচার করিত। ১৮১২ খ্রিস্টাব্দে ধৃত হইয়া তাহার যাবজ্জীবন দীপান্তর হয়। অনুপ মুনসি ও তদীয় ভ্রাতা নাটোর জেলে নয় বৎসর জন্য কারাদণ্ড ভোগ করে। আবার জানা যায়, মোঘল আমলে বেণী রায় নামক জনৈক কুলীন ব্রাহ্মণ চলনবিল মধ্যে নানা জাতীয় চেলা জোটাইয়া তাহাদেরসহ ডাকাইতি করিত। তাহাকেও লোকে পণ্ডিত ডাকাইত বলিত। তাহার বাসস্থান তাড়াসের পশ্চিমে কোহিত নামক গ্রামে নির্দিষ্ট হইয়া থাকে। তাহার বিস্তারিত বিবরণ দ্বিতীয় খণ্ডে বিবৃত হইয়াছে। পূর্বে পদ্মাদি নদীপথে আরাকান প্রদেশস্থ মগ জাতীয় দস্যুগণ এ দেশিয় লোকের উপর সময় সময় নানা অত্যাচার করিত তাহা সাধারণত মগ আক্রমণ বলিয়া পরিচিত। ইহাদের অত্যাচার হইতে দেশের লোককে রক্ষা কল্পে দেশিয় ভূন্যধিকারীগণ স্থানে স্থানে লোককে যে সকল জায়গির দান করিত, তাহা অদ্যাপি ‘মগ জায়গির’ নামে খ্যাত হয়। পাবনা হইতে প্রায় ৬ মাইল পশ্চিমাংশে পদ্মার চরে কামালপুর নামক গ্রামে এরূপ জায়গিরের উল্লেখ দেখিতে পাওয়া যায়। গামছামোড়া দলের প্রাদুর্ভাব পাবনা জেলার পূর্বাংশে যমুনা নদী তীরে অনেক গ্রামে থাকা জানা যায়। শিবপুরের মৈত্র বংশ গামছামোড়া দলের অধিনায়ক ছিলেন। নাজিরগঞ্জ বরখাপুরেরও কাহার কাহার গামছামোড়া দলে লিপ্ত থাকার প্রসিদ্ধি আছে।
আধুনিক কালের এই জেলার প্রসিদ্ধ ডাকাইত মধ্যে নলকা নিবাসী মহর খাঁ নামক মুসলমান জাতীয় ডাকাইত সবিশেষ পরিচিত। ১৯০০ অব্দে পাবনায় বিচার হইয়া তাহার যাবজ্জীবন দীপান্তর হইয়াছে। বর্তমানে দেশে পুলিশ বিভাগের কঠোরতা সত্ত্বেও এই জেলার উল্লাপাড়া ও শাহজাদপুর থানার কতকাংশে অনেক চোর ডাকাইতের বাস। পাবনার দায়রা মোকদ্দমায় এই সমস্ত স্থানের অধিবাসীই অধিক আসামি হইয়া থাকে। রূপপুরের (সাঁড়া) অনেকেও সময় সময় ডাকাইতি মোকদ্দমায় লিপ্ত হইয়া থাকে।
জলপথে ও স্থলপথে উভয়ত্রই অধুনাও চুরি ডাকাইতির প্রাদুর্ভাব আছে বটে, তবে পূর্বে যেমন সর্বসাধারণ লোকে যথাতথা গমনাগমন ও নির্বিঘ্নে বসবাসের অসুবিধা ভোগ করিত, এক্ষণে তাহা অনেকাংশে হ্রাস পাইয়াছে।





