একটা কিছু গোলমেলে হয়ে গেছে
আমি আবহাওয়া থেকে বুঝতে পারছি
আমার প্রতিটি শ্বাসে ঢোকে ৫ শতাংশ অক্সিজেন
আর ৯৫ শতাংশ আতঙ্ক।
***
আমাদের নিয়তি না জেনেই
সীমান্ত পাড়ি দিয়েছি
আমাদের কারো কারো ভাগ্য ভালো
অন্যদের মৃত্যু প্রচেষ্টাতেই
কারো মৃত্যু মরুভূমিতে কিংবা ট্রেনে কেউ,
এখন শুনছি এই বর্ণবাদী আমাদের ফেরত
পাঠিয়ে দেবে
আর নির্মাণ করবে ১০ ফুট উঁচু
সীমান্ত দেয়াল।
***
‘ড্রাম্পফ’ মুসোলিনের মতো
অবশ্য তিনি খোলামেলা ফ্যাসিস্ট নন
ড্রাম্পফ বিল ক্লিনটন অ্যাফেয়ারের মতো
গুরুত্বপূর্ণ বিষয় থেকে দৃষ্টি সরিয়ে রাখেন
সংবাদপত্রে বিনে পয়সায় সেলিব্রিটির প্রচার পান
ড্রাম্পফ ইবোলা ভাইরাস লক্ষণের মতো দেখা দিয়েছেন
আগামীর প্রেসিডেন্ট
শুরুতে ক্ষতিকর নয় ইবোলা এখন সত্যিকারের হুমকি
সংক্রমণের।
***
ডোনাল্ড ট্রাম্প নতুন ফ্যাশানে
হিটলারকে ফিরিয়ে আনছেন
আব্রাহাম লিংকনও তো রিপাবলিকান ছিলেন।
***
স্বপ্ন ভয়ঙ্কর হতে পারে
যদি তা সঠিক দানব হয়
দুঃস্বপ্ন
৮ নভেম্বর
ডোনাল্ড ট্রাম্প
ভবিষ্যত্ নিহত।
আমার মানুষ গুলিতে মরছে
এটা বন্ধ হওয়া দরকার
সান্দ্রা, মাইক, ট্রভন, তামির,
আইয়ানা, এলটন— আশা করি তোমরা শুনছ
তোমরা চলে গেলেও বিস্মৃত হওনি
কালো মানুষের জীবনের গুরুত্ব আছে,
আমরা তা নস্যাত্ করে দিই
আর ডোনাল্ড ট্রাম্প বনাম হিলারি
দুজনই মন্দ, দুজনেই শত্রু
তারা কেবল উতরে যাবার অপেক্ষায় আছে
২০১৬ আমার জীবনের শ্রেষ্ঠ সময় ছিল না।
(অ্যালান তায়েজ)
***
যদি আপনার চোখে পড়ে না থাকে
জেনে রাখুন, আমেরিকাতে যুদ্ধ চলছে
আমাদের পেছনের উঠোনে অনেক বেশি হারে
মানুষ মরছে
২০১৫-তে প্রতি ১০,০০০-এ মৃত্যুর হার ছিল
৭২৯.৫।
(জারভন ডিলার্ড)
***
এ দেশে কেউ অবৈধ নয়
আমরা কেবল চিরঋণী ইন্ডিয়ানদের কাছে
এটা ডোনাল্ড ট্রাম্প বোঝেন না
আমাদের ভাবেন হুমকি।
***
মানবতার উপর যে ভরসা ছিল হারিয়ে ফেলেছি
ডোনাল্ড ট্রাম্প ও হিরালি ক্লিনটন, আপনাদের ধন্যবাদ
আমি আমার স্বাধীনতা ও শক্তি হারিয়েছি
আমি এখন দুর্বল ও অক্ষম বোধ করি
আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম, কিন্তু এখন
ধীরে ধীরে পথ খুঁজে পাচ্ছি
সম্ভবত আমি যে মানুষ ছিলাম
যে মানুষ হিসেবে নয়—
আমি অন্য কোথাও যাচ্ছি।
(মরগান আদ্রিয়ান)
***
যে বল বাউন্স করে আমার চোখে লাগতে পারে
আমি সে বলকে ভয় পাই
টয়লেট থেকে বেরিয়ে আসা সাপকে ভয় পাই
...
আমি ডোনাল্ড ট্রাম্পের ভক্তদের ভয় পাই
আমি সরকারের ষড়যন্ত্রকে ভয় পাই
...
আমি অস্তিত্বকে ভয় পাই
আমি অনস্তিত্বকে ভয় পাই
আমি পুতুল ভয় পাই
নাক দিয়ে সর্দি ঝরা শিশুদের ভয় পাই।
[কবিতাগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে
পাওয়া, কোনোটায় কবির নাম আছে,
কোনোটায় নেই। কবিতাগুলোর কিছু কিছু
পঙিক্ত অনূদিত হলো।]





