দশ ফুট বাই বারো ফুট চৌকোনা ঘর আঁকো

আর থাকো তুমি সর্বহারাদের সাথে

গ্রামে-গঞ্জে চোখ বন্ধ করে একটি অফিস খোলো

তোমার’চে ভালো নাই কেহ আর এই ভবে।

 

আমরা তোমার ইহজাগতিক সাফল্য কামনা করি।

 

আসো দুরন্ত দুর্বার

দূরত্ব ঘোচাও সম্পদ আর বৈষম্যের।