এক নারী, এক পুরুষ কয়টা আগুন নেভাতে পারে!

পুরুষে সোপর্দ তাঁরও হূদয় দাউ দাউ পুড়ে যায় মন পিঞ্জিরায়,

পুরুষ ততোধিক আগ্নেয় মতিছিন্ন গ্রহ,

অবিরল হানা দেয় অন্যঘরে।

পুরুষেরা একদিন যুদ্ধ চেয়েছিল,

আগুন জ্বালিয়ে তছনছ করতে করতে চেয়েছিল শান্তিভূমি,

নারীরা চেয়েছিল আদিম সমাজ, বাদামি

গ্রহ। যুদ্ধ হয়নি,

বাদামি গ্রহ সরে গেছে অন্য ছায়াপথে।

-এসব সত্য অস্বীকার করে

আমরা সংসার করি

নিয়ম করে বিছানা পাতি

একলা শুয়ে থাকে

আমাদের মৈথুনপ্রিয় হস্তদ্বয়।