ভাবছি এ অন্ধকার নয়, কুয়াশা
মশারি টানানো ঘরে ইন্দ্রজাল মেলে আছে
স্বপ্ন নয়, শুয়ে আছি মেঘের ভেতর
নীলাভ্র বিছানাময় সাপ খেলা করে
রানী আর রাজা সাপ; তাদের মণিতে
চড়ুই পাখির ছায়া, অদূরে স্বর্গের নদী
কুয়াশার অন্তরালে কেউ একজন
দাঁড়িয়ে রয়েছে— তার এক চোখে
আমার পিতার লাশ
অন্য চোখে প্রণয়ের হাতছানি






