তোমার চুলে, বুকে, কপালে
কিছু দীর্ঘশ্বাস রেখে গেলাম।
তোমার প্রবঞ্চনার বিপরীতে আমার প্রেম,
দুপুরের, রোদের, ঝড়ের,
না ভূমিষ্ঠ কোনো জীবনের।
আমার না বলা কথা আর অনুভূতির বিপরীতে
তোমার ঘর-দোর চৌকাঠে,
এক প্রহরের বেদনা রেখে দিলাম।
বিকেলের আদরে হাত দিয়ে যেমন রাতের গল্প খোঁজা,
সে বিকেল, তোমার সঙ্গে বারোমাস—
সেসব বিকেলের জন্য অগোছালো এ শব্দগুলোকে রেখে গেলাম।






