তুমি বলেছিলে সূর্য উঠবে

চলো যাই

মানচিত্রহীন পথ ধরে

তোমার ভালোবাসার সবুজ কুমির

মুক্ত করে আসি

আর চলো অপমানকে

গুঁড়িয়ে দিই আমাদের ভ্রুকুটিতে

যে ভ্রু আবৃত যখন বিদ্রোহী নক্ষত্রে।

আমাদের বিজয় হবে কিংবা গুলিতে মৃত্যু

প্রথম গুলির শব্দে তরতাজা বিস্ময়ে

সমস্ত অরণ্য জেগে উঠবে

আর সেখানে তখন প্রশান্ত সঙ্গী

তোমার পাশেই থাকবে।

যখন তোমার স্বর বাতাস বয়ে বেড়ায় চারদিক

কৃষি সংস্কার ন্যায়বিচার, রুটি, স্বাধীনতা

আমরা একই ধরনের উচ্চারণ নিয়ে

তোমার পাশে থাকব।

যখন স্বৈরাচারীর বিরুদ্ধে আমার স্বচ্ছ অপারেশন

দিনের শেষে শেষ হবে

সেখানে তখন চূড়ান্ত যুদ্ধের জন্য আমরা তোমার পাশে থাকব।

 

কিউবার তীর তাকে যেখানে আঘাত করে

বন্য জন্তু যখন তার ক্ষতস্থানের দিকটা চাটে

আমরা অহংকারী হূদয় নিয়ে

তোমার পাশে থাকব।

 

 

এড ডোরেন এবং গর্ডন ব্রাদারস্টোনের ইংরেজি অনুবাদ

অনুসরণে আংশিক ভাষান্তরিত