তিউনিশিয়াকে শেষ ম্যাচে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ 'এফ'-এর চ্যাম্পিয়ন দল হিসেবে পরের রাউন্ড নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ মরক্কো।
যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলে বজ্রঝড় বড় ধরনের বিঘ্ন ঘটানোর আশঙ্কা তৈরি করলেও বৃহস্পতিবারের ম্যাচটি নির্ধারিত সময়েই শুরু হয়। ম্যাচের শুরুতেই তিউনিসিয়া এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। কাছ থেকে নেয়া ইসমায়েল ঘারবির শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। তৃতীয় মিনিটে আত্মঘাতী গোলে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন শিকিরি। তিনবারের বিশ্বকাপ ফাইনালিস্টরা পেয়ে যায় কাঙ্ক্ষিত সূচনা। এর মাত্র চার মিনিট পরই ব্রবে নিজের তৃতীয় বিশ্বকাপ গোলটি করেন। ভার্জিল ফন ডিকের ফ্রি-কিক থেকে জোরালো শটে বল জালে পাঠান ব্রবে।
এতেই যেন নেদারল্যান্ডসের জয় নিশ্চিত হয়ে যায়। ম্যাচের প্রথমার্ধের মাঝামাঝি সময়ে এ্যারোহেড স্টেডিয়ামে কমলা রঙের পোশাক পরা ডাচ সমর্থকেরা ‘মেক্সিকান ওয়েভে আনন্দে মেতে ওঠেন।
দ্বিতীয়ার্ধে ৫৪তম মিনিটে হানিবাল মেজব্রির কর্নার থেকে হাজেম মাস্তোরি হেড করে একটি গোল শোধ দেন। কয়েক মিনিট পর রেইন্ডার্সের কর্নার থেকে ভ্যান হেকের হেড প্রতিপক্ষের গায়ে লেগে দিক বদলে জালে ঢুকে পড়ে। ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস
তিন ম্যাচে ১২ গোল হজম করে হতাশাজনক এক অভিযানের পর মাথা নিচু করেই বিশ্বকাপ শেষ করতে হচ্ছে তিউনিসিয়াকে।














