বিশ্বকাপের ইতিহাসে সফলতম দল ব্রাজিল ২৪ বছরের খরা কাটিয়ে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশনে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপে।
এর আগে যুক্তরাষ্ট্রে শেষ যেবার বিশ্বকাপ হয়েছিল, সেই ১৯৯৪ সালে, সেবছর ব্রাজিল ২৪ বছরের খরা ঘুচিয়েছিলো। এবার কি আবারো সেই ইতিহাসের পুনরাবৃত্তি হবে?
বিশ্বকাপ ফাইনালে যেতে হলে কোন কোন দলের বিপক্ষে খেলতে হবে দলটিকে? কোন কোন মাঠে খেলবে? কোন তারিখগুলোয় খেলবে দলটি?
এই বিশ্বকাপে ব্রাজিল গ্রুপ সি তে খেলবে। এই গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।
ব্রাজিলের জন্য সুবিধার যে গ্রুপের তিনটি ম্যাচই হবে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের শহরগুলোতে।
প্রথম ম্যাচ: ব্রাজিল বনাম মরক্কো
তারিখ: ১৪ জুন, ২০২৬
ভেন্যু: নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম
সময়: ভোর চারটা (বাংলাদেশ সময়)
দ্বিতীয় ম্যাচ: ব্রাজিল বনাম হাইতি
তারিখ: ২০ জুন, ২০২৬
ভেন্যু: ফিলাডেলফিয়া স্টেডিয়াম
সময়: সকাল ৬ঃ৩০ (বাংলাদেশ সময়)
তৃতীয় ম্যাচ: ব্রাজিল বনাম স্কটল্যান্ড
তারিখ: ২৫ জুন, ২০২৬
ভেন্যু: মায়ামি স্টেডিয়াম
সময়: ভোর চারটা (বাংলাদেশ সময়)
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সাথে
বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার কাপ জয়ের লক্ষ্যে খেলতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত এই বিশ্বকাপে।
এইবার গ্রুপ জে তে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।
প্রথম ম্যাচ: আর্জেন্টিনা বনাম আলজেরিয়া
তারিখ: ১৬ জুন ২০২৬
ভেন্যু: কানসাস সিটি স্টেডিয়াম
সময়: সকাল ৭টা (বাংলাদেশ সময়)
দ্বিতীয় ম্যাচ: আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া
তারিখ: ২২ জুন ২০২৬
ভেন্যু: এটি এন্ড টি স্টেডিয়াম
সময়: ২২ জুন রাত ১১টা (বাংলাদেশ সময়)
তৃতীয় ম্যাচ: জর্ডান বনাম আর্জেন্টিনা
তারিখ: ২৭ জুন ২০২৬
ভেন্যু: এটি এন্ড টি স্টেডিয়াম
সময়: ২৮ জুন সকাল ৮টা (বাংলাদেশ সময়)
এই বিশ্বকাপে ৪৮টি দল ১২টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন আর রানার্স আপেরা সরাসরি দ্বিতীয় রাউন্ডে যাবে। এদের সঙ্গে ১২ গ্রুপের সেরা আটটি তৃতীয় স্থান অর্জনকারী দলও দ্বিতীয় রাউন্ডে খেলবে।














