মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম টেস্টে আজ তৃতীয় দিন ওয়েস্ট ইন্ডিজকে ২৪৫ রানে অল আউট করে দিয়েছে বাংলাদেশ।
দ্বিতীয় সেশনে ৮ ওভারের মধ্যে ক্যারিবিয়ানদের ৪ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। নাঈম হাসান ৪টি এবং মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম ২টি করে উইকেট নেন। ৮২ ওভার ৫ বলে ২৪৫ রানে অল আউট হয় সফরকারীরা। এতে ২৭ রানের লিড পেয়েছে টাইগাররা।
প্রথম ইনিংসে ২৮২ রান তুলেছিল বাংলাদেশ। সেঞ্চুরি করেন সাদমান ইসলাম। এখন ২৭ রানের লিডটা কাজে লাগিয়ে কতদূর যেতে পারে টাইগাররা, সেটাই দেখার বিষয়।








