উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর তথ্য দিয়েছে আইএসপিআর। আহত হয়েছেন অন্তত ১৬৫ জন। তবে সামাজিক মাধ্যমে এই সংখ্যা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। কেউ কেউ বলছেন, প্রকৃত তথ্য গোপন করা হচ্ছে—এমনকি ‘লাশ গুম’ করার অভিযোগও তুলছেন কেউ কেউ।

এই বিতর্কের মাঝেই নিজের মত জানিয়ে সরব হয়েছেন দেশের জনপ্রিয় গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ। এক ফেসবুক পোস্টে তিনি তির্যকভাবে লিখেছেন,
‘যেসব অভিভাবক সন্তানের লাশ পায়নি, তাদের তালিকা দেন। লাশ গুম হইছে বুঝলাম, অভিভাবকরাও কি গুম হয়ে গেছে?’

তার এই বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। অনেকেই মন্তব্য করছেন—এই প্রশ্নের মধ্যেই যেন বাস্তবতা ও যুক্তির সংলগ্নতা উঠে এসেছে।

মর্মান্তিক এই দুর্ঘটনার শোক এখনও কাটিয়ে ওঠা যায়নি, তারই মাঝে তথ্য নিয়ে তৈরি হওয়া বিতর্কে এবার কণ্ঠ মিলিয়েছেন সাংস্কৃতিক অঙ্গনের শক্তিশালী কণ্ঠ—প্রিন্স মাহমুদ।