এ বছর ঈদ উপলক্ষে মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমারের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘হাউজফুল ৫’। ঈদে আর কোনো বড় তারকার সিনেমা নেই বললেই চলে। বলতে গেলে এবারের ঈদের মাঠে একাই রাজত্ব করতে যাচ্ছেন অক্ষয় কুমার। এরই মধ্যে সিনেমাটির অগ্রিম বুকিংও বেশ দারুণ সাড়া ফেলেছে। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুসারে, সিনেমাটি মুক্তির প্রথম দিনের জন্য অগ্রিম বুকিংয়ে ৮ কোটি টাকা আয় করেছে।
ঈদে বলিউডে একাই রাজত্ব করছেন অক্ষয়
এ বছর ঈদ উপলক্ষে মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমারের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘হাউজফুল ৫’।










