ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে তোপের মুখে পড়েছেন ভারতীয় অভিনেত্রী স্বরা ভাস্কর। নিজের মতামত জানিয়ে আগেও সমালোচনার মুখে পড়েছেন স্বরা। ফিলিস্তিন নিয়ে এক্স হ্যান্ডেলে স্বরার একটি পোস্টের পরই নতুন করে সামাজিক মাধ্যমে আক্রমণের শিকার এ অভিনেত্রী। নেটিজেনরা প্রশ্ন তুলেছেন স্বরার দিকে। সম্প্রতি স্বরা তার এক্স হ্যান্ডেলে ফিলিস্তিন ইস্যু নিয়ে একটি পোস্ট করেন। সেখানে ফিলিস্তিন ও গাজার পাশে থাকা নিয়ে একটি বার্তা দেন তিনি। তার পোস্টে লেখা, অক্টোবর নয়, ১৯৪৮ সালেই শুরু হয়েছিল।