অভিনেতা জয়দীপ আহলাওয়াতের দিনকাল ভালো যাচ্ছে। মূলত তিনি সিনেমা ও কনটেন্টে নিজের প্রকৃত মূল্য পাচ্ছেন। প্রশংসার পাশাপাশি নতুন সিনেমা ও সিরিজেও ডাক পাচ্ছেন। হরিয়ানা থেকে এসেছিলেন। এখন তার বসত মুম্বাই। সম্প্রতি দুটো বাড়ি কিনেছেন তিনি মুম্বাইয়ে। দুটোরই মূল্য ১০ কোটি রুপি।
জয়দীপ কিছুদিন আগে আন্ধেরি ওয়েস্টে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছিলেন। স্কয়ার ইয়ার্ডস জানাচ্ছে, তিনি সম্প্রতি আরো একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন পূর্ণা অ্যাপার্টমেন্টসে। এর মূল্যও ১০ কোটি রুপি এবং এটি কেনা হয়েছে তার স্ত্রীর নামে।
অ্যাপার্টমেন্ট কেনার লেনদেনের সর্বশেষটা হয় এ মাসে। এর ঠিক দুই সপ্তাহ আগে তারা প্রথম অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন। সে হিসেবে এক-দুই মাসের মধ্যে জয়দীপ ২০ কোটি রুপি খরচ করেছেন। একই দালানে তারা দুটো অ্যাপার্টমেন্ট নিলেন। প্রথমটি নেয়া হয়েছিল মে মাসে।
জয়দীপের প্রপার্টি রেজিস্ট্রেশনের কাগজপত্র থেকে স্কয়ার ইয়ার্ড জানাচ্ছে জয়দীপ ও তার স্ত্রী জ্যোতির বাড়ির বসবাসযোগ্য অংশের আয়তন ১ হাজার ৯৫০ বর্গফুট। এছাড়া আরো ২১৭ দশমিক ৪৭ বর্গমিটারে কাজ করা যাবে। তাদের স্ট্যাম্প ডিউটি দিতে হয়েছে ৬০ লাখ রুপি এবং নিবন্ধনের জন্য আনুষঙ্গিক আরো ৩০ হাজার রুপি খরচ হয়েছে।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










