ঈদে দর্শকের বিনোদনের অন্যতম মাধ্যম টেলিভিশন। বিষয়টি মাথায় রেখে মাছরাঙা টেলিভিশন আয়োজন করেছে সাতদিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার। শনিবার ঈদের দিন থেকে মাছরাঙায় প্রচারিত হচ্ছে এসব অনুষ্ঠান। এ আয়োজনে থাকছে একক নাটক, টেলিফিল্ম ধারাবাহিক নাটক। এ সময়ের শীর্ষ জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী এবং নির্মাতাদের একাধিক নাটক ঈদের দিন থেকে প্রচার করছে চ্যানেলটি। বিকাল ৫টা ৫০, সন্ধা ৭টা ২০, ৮টা, ৯টা ১০ ও ১০টা ২০ মিনিটে প্রচার হচ্ছে নাটকগুলো। টেলিফিল্ম প্রচার হচ্ছে রাত ১১টা ৩০ মিনিটে। আর দুটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে সন্ধ্যা ৭টা ২০ এবং রাত ৯টা ১০ মিনিটে। উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে অপূর্ব-নাজনীন নিহা অভিনীত ‘ঘ্রাণ’। মুশফিক ফারহান-সাদিয়া আয়মান অভিনীত ‘মন মানে না’। মোশাররফ করিম-তানিয়া বৃষ্টি অভিনীত ওস্তাদ কামড় খাঁ। মুশফিক ফারহান-স্পর্শিয়া অভিনীত ‘রূপকথার মতো’। তৌসিফ-সাফা কবির অভিনীত ‘তুমি’। ইয়াশ রোহান, তানজিন তিশা, প্রিয়ন্তী উর্বি অভিনীত‘ নসিব’। নিলয়-হিমি অভিনীত ‘স্বপ্নচুরি’। তৌসিফ-নাজনীন নিহা অভিনীত ‘চুপকথা’। নিলয়-হিমি অভিনীত ‘সিলিব্রেটি সালাম’। পার্থ শেখ, মাফতোহা জান্নাত জিম অভিনীত ‘প্রিয় ফুল তুমি’। জোভান-আইশা খান অভিনীত ‘অনামিকা’। তৌসিফ-তানজিন তিশা অভিনীত ‘ভাঙা আয়নার গল্প’। জুনায়েদ বোগদাদী-সাদিয়া আয়মান অভিনীত ‘অদৃশ্য মায়া’। জোভান-তটিনী অভিনীত ‘মন বদল’। ইয়াশ রোহান-তটিনী অভিনীত ‘ভালো থেকো’। এ নাটকগুলোর পাশাপাশি দুটি ধারাবাহিক নাটকও প্রচারিত হচ্ছে মাছরাঙায়।

ধারাবাহিক দুটি হলো ‘শ্বশুরের বিয়ে’ ও ‘থ্রি ইডিয়টস’। দুটিতেই অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, মিহি আহসান, মারজুক রাসেল, চাষী, সালহা নাদিয়াসহ আরো অনেকে।
এছাড়া মাছরাঙায় প্রচারিত হচ্ছে বিশেষ টেলিফিল্ম, যা সাতদিনব্যাপী চলবে। টেলিফিল্মগুলো হলো হৃদয়ের কথা, বেইমান, ভুল থেকে ফুল, মেঘ বৃষ্টি রোদ্দুর, মুড সুইং, অঘটন ঘটন পটীয়সী, রূপসী স্টুডিও।










