এবার সিডনি চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত পানাহি। এ উৎসবের সর্বোচ্চ পুরস্কার সিডনি ফিল্ম প্রাইজ পেয়েছে তার পরিচালিত ‘ইট ওয়াজ অ্যান অ্যাকসিডেন্ট’। সিনেমাটি এর আগে কান চলচ্চিত্র উৎসবে পাম ডি’অর পেয়েছিল। সিডনি চলচ্চিত্র উৎসবে পাওয়া এ পুরস্কারের অর্থমূল্য ৬০ হাজার অস্ট্রেলিয়ান ডলার (৩৮ হাজার ৮৮৮ ডলার)। সিডনি চলচ্চিত্র উৎসবের জুরি এ সিনেমাকে সাহসী কাজ বলে উল্লেখ করেছে।