নিতেশ তিওয়ারির রামায়ণ মুক্তি পাবে ৫ নভেম্বর। তার আগে ২৭ অক্টোবর লস অ্যাঞ্জেলেসে আয়োজিত হয় সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার। প্রথম প্রতিক্রিয়ায় কেউ মুগ্ধ হয়েছেন এর বিশাল আয়োজন ও চোখ ধাঁধানো দৃশ্যায়নে। আবার কারো মতে, ভিজুয়ালের জাঁকজমক গল্প বলার ক্ষেত্রে প্রত্যাশা পূরণ করতে পারেনি। ‘রামায়ণ’ দেখে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন সাংবাদিক ও সমালোচকরা। তাদের প্রতিক্রিয়ায় রাম চরিত্রে রণবীরের প্রশংসা উঠে এসেছে। সেই সঙ্গে প্রশংসা পেয়েছেন রাবণ চরিত্রে যশও। এছাড়া রামায়ণের বিশাল পরিসর, ভিজুয়াল ইফেক্টস, আবহ সংগীতেও মুগ্ধ হয়েছেন দর্শক। কেউ কেউ আবার সিনেমাটিকে তুলনা করেছেন ‘লর্ড অব দ্য রিংস’-এর সঙ্গে। রামায়ণের দৈর্ঘ্য প্রায় ৩ ঘণ্টারও বেশি। এ রকম সিনেমা দেখার ক্ষেত্রে অনেক সময়ই ধৈর্য হারান দর্শক। কিন্তু রামায়ণে বিরক্তি আসে না বলেই মন্তব্য অধিকাংশ দর্শকের।
প্রিমিয়ারের পর প্রশংসা পাচ্ছে ‘রামায়ণ’
প্রথম প্রতিক্রিয়ায় কেউ মুগ্ধ হয়েছেন এর বিশাল আয়োজন ও চোখ ধাঁধানো দৃশ্যায়নে। আবার কারো মতে, ভিজুয়ালের জাঁকজমক গল্প বলার ক্ষেত্রে প্রত্যাশা পূরণ করতে পারেনি।
প্রথম প্রতিক্রিয়ায় কেউ মুগ্ধ হয়েছেন এর বিশাল আয়োজন ও চোখ ধাঁধানো দৃশ্যায়নে। আবার কারো মতে, ভিজুয়ালের জাঁকজমক গল্প বলার ক্ষেত্রে প্রত্যাশা পূরণ করতে পারেনি।










