ঈদে দর্শকের কাছে সাত পর্বের ধারাবাহিক নাটক ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে। প্রতিটি চ্যানেলেই এ রকম নাটক থাকে। সেই ধারাবাহিকতায় বাংলাভিশনও আনছে সাত পর্বের তিটি নাটক।

মজার অভিযান ‘টীম আফ্রিকা’!

বাংলাভিশনের পর্দায় এবার ঈদ আনন্দে যুক্ত হচ্ছে হাসি, রোমাঞ্চ আর দুঃসাহসিক অভিযানের এক অনন্য মিশ্রণ! ঈদুল ফিতরের বিশেষ আয়োজনের অংশ হিসেবে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘টীম আফ্রিকা’ প্রতিদিন সন্ধা ৬:৩০ মিনিটে প্রচার করা হবেদ।

নাটকটির মূল ভূমিকায় রয়েছেন জনপ্রিয় তারকারা মারজুক রাসেল, হাসান মাসুদ, চাষী আলমসহ আরও অনেকেই, যারা তাদের অনবদ্য অভিনয়ের মাধ্যমে প্রতিটি পর্বকে জমজমাট করে তুলবেন।

রচনা ও পরিচালনায় মাইদুল রাকিব, যিনি তার স্বতন্ত্র গল্প বলার ঢঙে নাটকটিকে রঙিন করে তুলেছেন।

ঈদের সাতদিন ‘টীম আফ্রিকা’ দর্শকদের উপহার দেবে হাসি, আনন্দ আর অ্যাডভেঞ্চারের এক জমজমাট প্যাকেজ।

৭ পর্বে সাগর জাহানের চার কুতুব

সাগর জাহানর রচনা ও পরিচালনায় ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘চার কুতুব’ আসছে ঈদের আনন্দকে আরও রঙিন করতে।

বাংলাভিশন টিভি চ্যানেলে ঈদের দিন থেকে ৭ দিনব্যাপী প্রতিদিন রাত ৮টা ৪০ মিনিটে প্রচার করা হবে ‘চার কুতুব’।

নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা চাষী আলম, পাভেল, মুসাফির বাচ্চু, শামীমা নাজনীনসহ আরও অনেকেই। হাস্যরস, মানবিক টানাপোড়ন আর সম্পর্কের জটিলতা নিয়ে নির্মিত এই নাটকটি পরিবার-পরিজন নিয়ে উপভোগের মতো একটি বিশেষ আয়োজন। রহস্য, প্রতিশোধ আর রাজনীতির ভয়াল খেলা নিয়ে ‘ননসেন্স’!

ঈদুল ফিতরের বিশেষ আয়োজন হিসেবে ৭ পর্বের থ্রিলার ধারাবাহিক ‘ননসেন্স’ প্রতিদিন বিকাল ৫ টায় দর্শকদের ডুবিয়ে দেবে এক অন্ধকার রাজনৈতিক ষড়যন্ত্রের জগতে, যেখানে প্রতিশোধ, ক্ষমতা আর লুকিয়ে থাকা সত্যের এক ভয়াল খেলা চলবে!

রচনা ও পরিচালনায় রাকেস বসু, যিনি তার শৈল্পিক দক্ষতায় তৈরি করেছেন এক চমকপ্রদ গল্প। অভিনয়ে রয়েছেন শক্তিশালী তারকারা— দিনার, আইশা খান, মিলি বাশার, জাকিরা বারী মম, দীপক সুমনসহ আরও অনেকে।