বলিউড অভিনেত্রী প্রিয়াংকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, তার সাম্প্রতিক হলিউড ছবি ‘হেড অব স্টেট’ শুটিংয়ের সময় একটি অ্যাকশন দৃশ্যে দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন। তিনি বললেন, ‘ক্লোজ শটের জন্য কোমরে ক্যামেরা বক্স বাঁধা ছিল। শুটিং চলাকালীন ভীষণ বৃষ্টির মধ্যে আমি মাটিতে পড়ে যাই। ক্যামেরা খুলে আমার চোখের খুব কাছ থেকে আঘাত করে। সৃষ্টিকর্তার কৃপায় চোখের কোনো বড় ক্ষতি হয়নি। তবে এ দুর্ঘটনার পরও আমি থেমে যাইনি এবং পুরো শুটিং শেষ করেছি।’