নিরাজ পাণ্ডের সিরিজ ‘স্পেশাল অপস’। কভিড-১৯ চলাকালে এসেছিল সিরিজটি। জনপ্রিয়তাও পেয়েছিল। হিম্মত সিং চরিত্রে অভিনয় করেছিলেন কে কে মেনন। এরপর দীর্ঘ সময় দ্বিতীয় সিজন আসেনি। এবার ঘোষণা এল দ্বিতীয় সিজনের। হিম্মত সিং তার দলবল নিয়ে ফিরছেন। আগামী ১১ জুলাই থেকে হটস্টারে স্ট্রিম হবে সিরিজটি।