জেমস গান তার ‘সুপারম্যান’ নিয়ে এগিয়ে যাচ্ছেন। সিনেমাটির অধিকাংশ অংশের শুটিং এরই মধ্যে শেষ করেছেন তিনি। সম্প্রতি এ নিয়ে খবর প্রকাশ করেছে হলিউডভিত্তিক বিভিন্ন গণমাধ্যম। ওয়ার্নার ব্রোসের ব্যানারে এ সিনেমা নির্মাণ করছেন গান। ধারণা করা হচ্ছে, সিনেমাটি দিয়ে ওয়ার্নার ব্রোস নতুন করে ফিরবে। পূর্ব পরিকল্পনা অনুসারে গানের এ সিনেমা মুক্তি পাবে ২০২৫ সালে।