শিল্পী ও সংগীতকে সম্মান জানাতে চ্যানেল আই আয়োজন করে মিউজিক অ্যাওয়ার্ড। এবারের আয়োজনটি প্রচার হবে আজ বেলা ২টা ৩০ মিনিটে। ঈদুল আজহায় এবার আট দিনব্যাপী আয়োজন করেছে চ্যানেলটি। সে হিসাবে অষ্টম দিনে প্রচার হবে মিউজিক অ্যাওয়ার্ড। এটি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের ১৯তম আসর।
এবারের আয়োজনে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন নজরুলসংগীতের বিশিষ্ট শিল্পী ফেরদৌস আরা। এছাড়া সংগীতের ১৯টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা, সংগীতজ্ঞ শেখ সাদী খান, ইমপ্রেস চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুন, রন্ধনবিদ কেকা ফেরদৌসী, শিল্পী রেবেকা সুলতানা, এমএ মান্নান, সালাউদ্দিন আহমেদ, ফেরদৌস ওয়াহিদ, রফিকুল আলম, মো. খুরশীদ আলম, প্রকল্প পরিচালক রাজু আলীমসহ প্রবীণ-নবীন তরুণ প্রজন্মের সব খ্যাতিমান শিল্পী। নুসরাত ইমরোজ তিশা রবীন্দ্রসংগীত গেয়ে উপস্থিত দর্শককে আনন্দ দেন। তারপর একে একে সংগীত পরিবেশন করেন শফী মন্ডল, ফেরদৌস ওয়াহিদ, সাগর বাউল, কোনাল, তরিক মৃধা, শারমিনসহ সেরাকণ্ঠ খুদে গানরাজের শিল্পীরা।
১৯টি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন যারা
আধুনিক গানে শ্রেষ্ঠ শিল্পী কর্ণিয়া। ইউটিউবে কমপক্ষে এক লাখ বার ভিউ এবং কমপক্ষে ১ হাজার ৫০০ লাইক প্রাপ্ত গান থেকে আধুনিক গানের শ্রেষ্ঠ শিল্পী ক্যাটাগরিতে লটারির মাধ্যমে বিজয়ী শারমিন রমা। আধুনিক গানে শ্রেষ্ঠ সুরকার মেহেদী। আধুনিক গানে শ্রেষ্ঠ গীতিকার লালন লোহানী। শ্রেষ্ঠ ব্যান্ড আর্টসেল, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার সৈয়দ আরিফ আল হক, শ্রেষ্ঠ দ্বৈত সংগীতশিল্পী সাব্বির জামান ও আফরোজা রুপা, শ্রেষ্ঠ লোকসংগীতশিল্পী (পল্লীগীতি ও মরমী) তরিক মৃধা। ইউটিউবে কমপক্ষে এক লাখ বার ভিউ এবং কমপক্ষে ১ হাজার ৫০০ লাইক প্রাপ্ত গান থেকে লোকসংগীত ক্যাটাগরিতে লটারির মাধ্যমে বিজয়ী সাব্বির নাসির। ছায়াছবির গানে শ্রেষ্ঠ শিল্পী রিয়াদ। ইউটিউবে কমপক্ষে এক লাখ বার ভিউ এবং কমপক্ষে ১ হাজার ৫০০ লাইক প্রাপ্ত গান থেকে ছায়াছবির গান শ্রেষ্ঠ শিল্পী ক্যাটাগরিতে লটারির মাধ্যমে বিজয়ী বালাম ও কোনাল (চলচ্চিত্র: প্রিয়তমা)। ছায়াছবির গানে শ্রেষ্ঠ সুরকার প্রিন্স মাহমুদ (চলচ্চিত্র: ঈশ্বর)। ছায়াছবির গানে শ্রেষ্ঠ গীতিকার আসিফ ইকবাল (মেঘের নৌকা)। শ্রেষ্ঠ মিউজিক ভিডিও নির্মাতা রেজাউল করিম কাজল (চুড়ির তালে নুরির মালা)। শ্রেষ্ঠ মিউজিক ভিডিওর শিল্পী ফেরদৌস আরা (চুড়ির তালে নুরির মালা), শ্রেষ্ঠ নজরুল সংগীতশিল্পী সালাউদ্দিন আহমেদ (কেনো চাঁদনী রাতে), শ্রেষ্ঠ রবীন্দ্রসংগীত এটিএম জাহাঙ্গীর (যদি প্রেম দিলে না), শ্রেষ্ঠ নবাগত শিল্পী অনিরুদ্ধ শুভ (ভাল্লাগে না), শ্রেষ্ঠ অডিও কোম্পানি (ধ্রব মিউজিক স্টেশন)।










