১৭ জানুয়ারি শুরু হয়েছে সিঙ্গাপুর আর্ট উইকের ১৩তম আসর। স্থানীয় ও দক্ষিণ-পূর্ব এশিয়ার শিল্পীদের সৃজনশীলতার ওপর গুরুত্ব দিয়ে থাকবে দেড়শর বেশি আয়োজন। আসরটিকে সিঙ্গাপুরের ভিজুয়াল আর্টের সর্ববৃহৎ উৎসব হিসেবে মনে করা হয়। অংশ নেন সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মিয়ানমার ও থাইল্যান্ডের মতো দেশের বিখ্যাত শিল্পীরা। চিত্রকর্ম প্রদর্শনীর পাশাপাশি থাকবে ইনস্টলেশন, পারফরম্যান্স আর্ট ও ভিজুয়াল ট্যুর। রিচার্ড কোহ ফাইন আর্টের প্রতিষ্ঠাতা রিচার্ড কোহ এ আসরকে দক্ষিণ-পূর্ব এশিয়ার শিল্পজগতে উদ্দীপনা ও সচেতনতা তৈরির জন্য গুরুত্বপূর্ণ প্লাটফর্ম বলে মনে করেন। প্রদর্শনীগুলোর মধ্যে সবচেয়ে কৌতূহল তৈরি করেছে রিচার্ড কোহের নির্বাচিত শিল্পকর্ম নিয়ে Of Dreams and Contemplation : I Am All but a Story এবং মিয়ানমারের দম্পতি তুন উইন অং ও ওয়াহ নুরের The Squares। এছাড়া প্রাচ্যায়া পিনথং, ইয়ে ই-লান ও রবার্ট ঝাও রেনহুইয়েরর একক প্রদর্শনীও রয়েছে। আসরটির পর্দা নামবে ২৬ জানুয়ারি। সূত্র: আর্ট নিউজপেপার