ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যুদ্ধের রেশ কাটতে না কাটতেই ফের চালু করে দেয়া হলো লেবাননের দুটি গ্যালারি। প্রথমটি হলো স্ফেয়ার-সেমলার গ্যালারি; গত সেপ্টেম্বরে ইসরায়েলি বিমান হামলার কারণে বন্ধ হয়ে যায়। স্ফেয়ার-সেমলার গ্যালারি এ সপ্তাহ থেকে উভয় স্থানেই সম্পূর্ণ কার্যকর। গত অক্টোবরে স্ফেয়ার-সেমলার গ্যালারির প্রতিষ্ঠাতা আন্দ্রে স্ফেয়ার-সেমলার বলেন, ‘প্রতিদিন রাতে বোমাবর্ষণ চলছে, এটি সত্যিই ভয়ংকর। এর আগে কখনো এত খারাপ পরিস্থিতি হয়নি। লেবাননে মানুষ মুক্তভাবে শিল্প দেখতে পারে না।’ এদিকে বৈরুতের বন্দর এলাকায় অবস্থিত সমকালীন শিল্প গ্যালারি মারফা প্রজেক্টসও পুনরায় চালু হয়েছে। এর প্রতিষ্ঠাতা জুমানা আসেইলি বলেন, ‘আমরা শুধু ২৭ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত এক মাসের জন্য বন্ধ ছিলাম। ২৫ অক্টোবর থেকে আমি মঙ্গল থেকে শুক্রবার পর্যন্ত সীমিত সময়ের জন্য গ্যালারি পুনরায় চালু করেছি, যদিও ভয়াবহ ঘটনাগুলো চলছিল।