অ্যান্ডি ওয়ারহলের চিত্রকর্ম ও প্রিন্ট কিনে প্রতারিত হওয়ার অভিযোগ তুলেছেন ব্যবসায়ী রিচার্ড পার্লম্যান ও তার পরিবার। কথিত এ জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এখন বহুজাতিক আইনি পদক্ষেপ নিয়েছে পরিবারটি। তাদের বক্তব্য, তারা ৬৭ লাখ ডলারের বেশি মূল্যের নকল ছবি ও প্রিন্ট কিনে প্রতারিত হয়েছেন। গত ৯ সেপ্টেম্বর মিয়ামির একটি স্টেট কোর্টে মামলাটি করা হয়। প্রথম প্রতিবেদন প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল। মামলায় ফ্লোরিডা, ফিলাডেলফিয়া ও পেরুর প্রায় ছয়জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটি সংঘবদ্ধ জালিয়াতি চক্রে ‘সরবরাহকারী, ভুয়া সত্যতা যাচাইকারী ও পরিবেশক’ হিসেবে কাজ করার অভিযোগ আনা হয়েছে। মামলার নথিতে কথিত নকল শিল্পকর্মগুলোর মিয়ামিতে পৌঁছানোর পুরো প্রক্রিয়ার বিবরণ তুলে ধরা হয়েছে।
কথিত এ জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এখন বহুজাতিক আইনি পদক্ষেপ নিয়েছে পরিবারটি।










