মেক্সিকান ভাস্কর হিলিস কাব্রেরা। তিনি মেক্সিকোর প্রথম পেশাদার নারী ভাস্কর হিসেবে পরিচিত। ‘ব্রেকঅ্যাওয়ে জেনারেশন’ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। ২ আগস্ট ১৯২৬ সালে জন্ম নেয়া এ শিল্পী ১ সেপ্টেম্বর মারা গেছেন। সাত দশকেরও বেশি সময় ধরে কাব্রেরা মেক্সিকোয় ভাস্কর্যচর্চা গড়ে তুলেছিলেন। এ ধারায় বিমূর্ত ও সুডৌল আকৃতির মাধ্যমে মানবদেহকে অনুসন্ধান করেছেন তিনি। নিজেই শিল্পী ও শিল্পের মডেল ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি কার্যত মেক্সিকোর আধুনিক ও সমকালীন শিল্পীদের পরবর্তী প্রজন্মের পথ তৈরি করে দিয়েছেন। মেক্সিকো সিটির ন্যাশনাল ইনস্টিটিউট অব ফাইন আর্টস অ্যান্ড লিটারেচার এক পুরনো শ্রদ্ধাঞ্জলিতে তাকে ‘ক্লান্তিহীন প্রচারক’ হিসেবে উল্লেখ করেছিল।
সাত দশকেরও বেশি সময় ধরে কাব্রেরা মেক্সিকোয় ভাস্কর্যচর্চা গড়ে তুলেছিলেন।










