রেকর্ড বৃষ্টিতে প্লাবিত হয়েছে ইতালির ফ্লোরেন্স শহরের ঐতিহাসিক শিল্পকলা কেন্দ্র উফিজি গ্যালারি ও পালাজো পিতি। বৃষ্টিতে উফিজি গ্যালারির ছাদের স্কাইলাইট চুইয়ে একটি কক্ষে পানি ঢোকে। ওই কক্ষটিতে বিখ্যাত শিল্পী কারাভাজ্জিওর ‘বাক্কাস’সহ ১৭ শতকের সাতটি মূল্যবান চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছিল। জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিরক্ষামূলক কাচের আবরণের কারণে চিত্রকর্মের কোনো ক্ষতি হয়নি। তবে স্থানীয় সংবাদপত্রগুলোর দাবি, দুর্যোগের সময় ছবিটি ঝাপসা ও ক্যানভাসে পানির দীর্ঘ দাগ দেখা গেছে। অন্যদিকে, রেনেসাঁ আমলের ঐতিহাসিক প্রাসাদ পালাজো পিতির ‘পালাটাইন গ্যালারি’ ও ‘গ্যালারি অব মডার্ন আর্ট’ প্লাবিত হওয়ায় বেশ কয়েকটি প্রদর্শনী কক্ষ বন্ধ করে দেয়া হয়।