এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সফলভাবে দেশ পরিচালনায় তিনি সাংবাদিক সমাজসহ সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
গতকাল জাতীয় প্রেস ক্লাব আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবে কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।
বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী ডা. মো. জাহিদ হোসেন বলেন, ‘নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার দ্রুততম সময়ের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। এ বিষয়ে আমরা আপনাদের (সাংবাদিকদের) সহযোগিতা কামনা করছি। এ লক্ষ্য অর্জনে সাংবাদিকদের সহযোগিতা ও দিকনির্দেশনা একান্ত প্রয়োজন।’









