মেহেরপুর মুজিবনগর সীমান্ত থেকে ৫১ হাজার ডলারসহ একজনকে গ্রেফতার করেছে বিজিবি। গতকাল বেলা ১টার দিকে উপজেলার আনন্দবাস গ্রামের সীমান্ত থেকে জাহাঙ্গীর শেখ নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি সাইকেল ও মুঠোফোন জব্দ করা হয়। এ ব্যাপারে মামলা দায়েরের পর তাকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দ করা ডলার ট্রেজারি শাখায় জমা দেয়া হবে বলে জানিয়েছে বিজিবি।