ভাষাসৈনিক কাজী রেজাই করিমের নবম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। বঙ্গীয় মুসলিম সাহিত্য পরিষদের জ্যেষ্ঠ সদস্য মৌলভী ইয়াছিন কাজী সাহিত্যরত্নের কনিষ্ঠ পুত্র কাজী রেজাই করিম বায়ান্নর ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলনের কর্মী হিসেবে নারায়ণগঞ্জে গ্রেফতার হয়েছিলেন। তিনি তখন নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের দশম শ্রেণীর ছাত্র ছিলেন। কর্মজীবনে তিনি প্রথমে তৎকালীন পূর্ব পাকিস্তান রেলওয়ে এবং স্বাধীনতার পর বিজেএমসির বিভিন্ন পাটকলে ক্রয় কর্মকর্তা ছিলেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ মাগরিব কাজী রেজাই করিমের জন্মস্থান কাঁচপুরে দোয়ার আয়োজন করা হয়েছে।