ঝিনাইদহের শৈলকুপায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) লাগানো এক হাজার গাছ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে তারা শৈলকুপা থানায় লিখিত অভিযোগ করেছে।

গতকাল সকালে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দ্দার, পাউবোর নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম ও শাখা কর্মকর্তা কাজী মহসিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দ্দার বলেন, ‘গাছ কাটা, ফসল কাটার মতো জঘন্য কাজ যারা করে, তারা মানুষ নয়। যারা গাছ উপড়ানোর মতো কাজ করেছে, আমি চাই তারা আইনের আওতায় আসুক। সে যদি আমার নিজের লোকও হয়, আমি তাকে ছাড় দেব না। আমি চাই, পুলিশ বিষয়টি তদন্ত করে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনুক।’