গতকাল সন্ধ্যায় এ পরিদর্শনকালে তিনি বাজারের ডিলার, পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ এবং বিপণন পরিস্থিতির খোঁজখবর নেন। উপস্থিত ক্রেতাদের সঙ্গেও তিনি কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

খুচরা বিক্রেতারা জানান, তারা চাহিদা দিয়েও তেলের সরবারাহ কম পাচ্ছেন। বাজারে পাঁচ লিটারের বোতলজাত ভোজ্যতেলের সরবরাহ একেবারে কম। এছাড়া খোলা সয়াবিন তেলের দাম কিছুটা বেড়েছে। ক্রেতারা জানান, বোতলজাত সয়াবিন তেল বাজারে কম, তবে দাম বাড়েনি। খুচরা বিক্রেতারা আরো জানান, বিভিন্ন ভোজ্যতেল কোম্পানির ডিলার তেলের সঙ্গে অন্য পণ্য কিনতে বাধ্য করছেন। কোনো কোনো কোম্পানি তেল সরবরাহ বন্ধ করে দিয়েছেন। বাণিজ্যমন্ত্রী ক্রেতা ও বিক্রেতাদের দ্রুতই সরবরাহ পরিস্থিতির উন্নতির আশ্বাস দেন।