ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা এবং তেহরানের পাল্টা হামলার মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এ প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করেছে জাতীয় পতাকাবাহী আকাশ পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও দেশের বেসরকারি আকাশ পরিবহন সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বণিক বার্তাকে জানান, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব মিডল ইস্ট গোইং ফ্লাইটগুলোকে হোল্ড করতে বলা হয়েছে। ঢাকা থেকে সৌদি আরবের দাম্মামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি ফ্লাইট ফিরে আসছে ।

অন্যদিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বণিক বার্তাকে বলেন, এ মুহূর্তে আমাদের মধ্যপ্রাচ্যগামী সবগুলা প্লেন গ্রাউন্ডেড আছে। আমরা পরিস্থিতি অবজারভেশন করছি।