ঝিনাইদহে বিনামূল্যে সাড়ে তিন হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে এসব উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসক মনিরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজগর আলী, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ, ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল।