বুধবার ৫ জানুয়ারি হয়ে গেলো পঞ্চম দফার ইউনিয়ন পরিষদ নির্বাচন। এতে ব্রাহ্মণবাড়িয়া সদরের ১০ নং রামরাইল ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বীতা করেন টানা তিন বার নির্বাচিত মেম্বার আতিকুর রহমান। তার প্রতীক ছিল ঘুড়ি। তার ভাতিজা মানিকুর রহমানও আপেল প্রতীক নিয়ে লড়েন।
মানিকুর রহমানের পরিবারের ভোটার সংখ্যা ৬। কিন্তু ভোট পান মাত্র ৩টি! মানিকুরের দাবি তাকে তার মা এবং স্ত্রী ভোট দিয়েছেন। বাবা ও দুই ভাই ভোট দেননি। এমনকি তার পোলিং এজেন্টরাও ভোট দেননি৷ এতে ব্যাপক ক্ষুব্ধ হন মানিক, ঘোষণা দেন পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্নের।
এলাকাবাসী সূত্রে জানা যায়, তিনি আজ বৃহস্পতিবার সকালে ঘোষণা দেন একান্নবর্তী পরিবার থেকে আলাদা হয়ে যাবার।
অপরদিকে তার চাচা সাবেক মেম্বার আতিকুর রহমান জানান, আমার ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে ভাতিজা আমার প্রতিদ্বন্দ্বিতা করায়৷ তবে তার প্রতি আমার কোন ক্ষোভ নেই।










