ফরিদপুর প্রেসক্লাবের সহযোগিতায় কোহিনূর বেগম নামে এক নারী পিঠা বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। জেলা প্রেস ক্লাব গেটের সামনে পিঠা বিক্রি করেন তিনি।
কোহিনূর বেগম জানান, ২০ বছর আগে সালথা উপজেলার ছোকদিয়া আলীপুর গ্রামের রিকশাচালক শাহাদাত হোসেনের সঙ্গে তার পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের তিন সন্তান রয়েছে। যার মধ্যে দুই মেয়ে এক ছেলে। তিন সন্তান জন্ম নেয়ার পর শাহাদাৎ হোসেন তাদের ফেলে নিরুদ্দেশ হয়ে যান। অনেক কষ্টে জীবিকা নির্বাহ করে ছেলেমেয়েদের বড় করছেন কোহিনূর।
কোহিনূর বেগম প্রেস ক্লাবের সামনে পিঠা বিক্রি করার সুযোগ পাওয়ায় এখন ভালোভাবেই দিন পার করছেন। তিনি জানান, প্রতিদিন বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত পিঠা বিক্রি ৫০০-৭০০ টাকা আয় করেন। দুই মেয়েকে তিনি বিয়ে দিয়েছেন। এখন ছেলেটি তার সঙ্গে আছে। কোহিনূর বেগম প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।










