কুড়িগ্রামে বিদ্যালয়ে ভর্তি না হওয়া ও ঝরে পড়া শিশুকে শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনতে চালু হওয়া শিখন কেন্দ্রের শিক্ষক ও সুপারভাইজারদের বুনিয়াদি প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল কুড়িগ্রাম শহরের ছিন্নমুকুল-বাংলাদেশের প্রধান কার্যালয়ে শুরু হওয়া ১২ দিনের এ প্রশিক্ষণে উলিপুর উপজেলার ৪৪ জন শিক্ষক ও ৪ জন সুপারভাইজার অংশ নেন। কুড়িগ্রাম পৌর মেয়র ও ছিন্নমুকুল-বাংলাদেশের সভাপতি কাজিউল ইসলামের সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার।